Free Check
যে কেউ, আগে সমস্যা বুঝি
৳০
সময়: ১ কার্যদিবস
পাবেন
- ৩০ মিনিট রিভিউ
- লিখিত রিপোর্ট: সমস্যার তালিকা ও ঝুঁকি
পাবেন না
- ফিক্স বা পরিবর্তন (রিপোর্টের পরে আলাদা কোটেশন)
ওয়েবসাইটের সমস্যা সমাধান · আগে ফ্রি চেক
সাইট বন্ধ, চেকআউটে এরর, পেমেন্ট ফেইল, ট্র্যাকিং কাজ করছে না, বা হ্যাক হয়েছে? আগে সাইটটা দেখে লিখিত রিপোর্ট দিই, তারপর কাজ শুরুর আগেই ফিক্সড কোটেশন দিই। ফ্রি চেকের লিখিত রিপোর্টের আগে কোনো বিল নেই; লিখিত অনুমোদন ছাড়া কাজ শুরু হয় না।
ফিক্স ৳৩,৫০০ থেকে শুরু · অফিস সময়ে ১ ঘণ্টার মধ্যে উত্তর
যে সমস্যাগুলো ঠিক করি
পেমেন্ট গেটওয়ে
bKash, SSLCommerz এরর
কুরিয়ার API
Steadfast, Pathao, RedX
স্লো সাইট
মোবাইলে লোড হতে সময় লাগে
হ্যাক / ম্যালওয়্যার
ক্লিনআপ ও সুরক্ষা
পিক্সেল / ট্র্যাকিং
Meta Pixel, CAPI, GA4 নষ্ট
SMS / ইমেইল
অর্ডার নোটিফিকেশন যাচ্ছে না
চেকআউট
কার্ট বা অর্ডার সাবমিট হয় না
মোবাইল ভিউ
ডিজাইন ভেঙে যাচ্ছে
দাম
ফ্রি চেকের পর লিখিত ফিক্সড কোটেশন দিই, মাঝপথে দাম বাড়ে না। নিচে সাধারণ প্যাকেজ:
যে কেউ, আগে সমস্যা বুঝি
৳০
সময়: ১ কার্যদিবস
পাবেন
পাবেন না
১টি নির্দিষ্ট সমস্যা
৳৩,৫০০
সময়: ১–২ দিন
পাবেন
পাবেন না
কেন উপরে যাবেন: Free Check শুধু সমস্যা চিহ্নিত করে; Quick Fix-এ ঠিক করাও হয়
ফ্রি চেক নিনস্লো সাইট
৳৮,০০০
সময়: ২–৪ দিন
পাবেন
পাবেন না
কেন উপরে যাবেন: Quick Fix-এর ১টি সমস্যা থেকে বেড়ে পুরো সাইটের স্পিড কাজ ও আগে/পরে রিপোর্ট
ফ্রি চেক নিনহ্যাক বা ম্যালওয়্যার
৳১২,০০০
সময়: ৩–৭ দিন
পাবেন
পাবেন না
কেন উপরে যাবেন: Speed Rescue-এর উপরে ক্লিন-আপ, হার্ডেনিং ও ইনসিডেন্ট রিপোর্ট
ফ্রি চেক নিনঅন্তর্ভুক্ত: কাজের আগে ব্যাকআপ, টেস্ট রিপোর্ট, চেঞ্জ লগ।
করি না: ঘণ্টা সীমার বাইরের কাজ আলাদা কোটেশন ছাড়া, অজানা প্লাগইনের দায়, হোস্টিং প্রদানকারীর সমস্যা (স্কোপে না থাকলে)। প্রতিটি টিয়ারের ঘণ্টা সীমা আছে।
পেমেন্ট ও ফেরতের শর্ত: রিফান্ড, বাতিল ও রিভিশন নীতি।
কোটেশনের আগেই জানুন। এই খরচগুলো প্যাকেজ মূল্যের বাইরে; সঠিক অঙ্ক সংশ্লিষ্ট প্রোভাইডারের সাইট থেকে যাচাই করুন।
| খরচ | কার দায়িত্ব |
|---|---|
| ডোমেইন (.com / .com.bd) | ক্লায়েন্ট (আমরা কিনে দিতে পারি, বিল আলাদা) |
| হোস্টিং ও SSL | ক্লায়েন্ট |
| কুরিয়ার API / পেমেন্ট গেটওয়ে ফি | ক্লায়েন্ট, গেটওয়ে ও কুরিয়ারের নিয়ম অনুযায়ী |
| SMS / OTP ক্রেডিট | ক্লায়েন্ট |
| WhatsApp বার্তা ফি | ক্লায়েন্ট, Meta রেট কার্ড অনুযায়ী সরাসরি |
| AI API ব্যবহার ফি | ক্লায়েন্ট, যত ব্যবহার তত খরচ |
| Meta / Google বিজ্ঞাপন স্পেন্ড | ক্লায়েন্ট, সরাসরি প্ল্যাটফর্মে। আমাদের কাছে ফেরতযোগ্য নয় |
| Google Play / Apple Developer ফি | ক্লায়েন্ট |
| Care Plan (মাসিক রক্ষণাবেক্ষণ) | ঐচ্ছিক |
Care Plan ঐচ্ছিক। রিফান্ড ও পেমেন্ট নীতি
ন্যূনতম ফিক্স ৳৩,৫০০। আগে কাজের মাপ দেখি, তারপর লিখিত কোটেশন দিই। আপনি রাজি হলে তবেই কাজ শুরু।
মান্থলি কেয়ারে মনিটরিং, সাপ্তাহিক ব্যাকআপ, আপডেট ও নির্দিষ্ট ঘণ্টার সাপোর্ট: ৳২,৫০০/মাস থেকে। প্রথম ফিক্সের পর যোগ দিলে প্রথম মাসে ছাড়।
কীভাবে কাজ হয়
সাইটের লিংক আর সমস্যার স্ক্রিনশট পাঠান। পাসওয়ার্ড নয়।
কারণ ও নির্দিষ্ট দাম-সময় লিখিতভাবে জানাই। রাজি না হলে কোনো খরচ নেই।
কাজের মাপ অনুযায়ী ৫০% (ছোট কাজে পুরোটা বা ৫০/৫০)। bKash/Nagad-এ, রিসিভসহ।
কাজের আগে ব্যাকআপ নিই। ঠিক হয়েছে স্ক্রিন রেকর্ডিংয়ে দেখিয়ে তারপর বাকি টাকা।
আমাদের কাজ

ব্যস্ত রেস্টুরেন্টের জন্য Vue.js ও Laravel দিয়ে তৈরি মোবাইল-ফার্স্ট অনলাইন অর্ডারিং ও স্টোরফ্রন্ট।
সাইট দেখুন →
পেমেন্ট গেটওয়ে ও ইনভেন্টরি ম্যানেজমেন্টসহ Laravel + Vue 3 স্টোরফ্রন্ট।
সাইট দেখুন →
"রিডিজাইন করার পর আমাদের অনলাইন অর্ডার প্রায় দ্বিগুণ হয়েছে। পুরো কাজের প্রক্রিয়া ছিল একদম স্পষ্ট এবং সময়মতো কাজ শেষ হয়েছে।"
"তারা শুধু একটা ওয়েবসাইট বানিয়ে দেয়নি। বিজনেসের লক্ষ্য বুঝে এমনভাবে সাইট বানিয়েছে যা সত্যি সত্যি কনভার্সন ও সেলস বাড়ায়।"
"কাস্টম ইআরপি আমাদের ক্যান্ডিডেট প্রসেসিংয়ের সময় ৬০% কমিয়ে দিয়েছে। প্রফেশনাল টিম, কমিটমেন্ট অনুযায়ী ডেলিভারি পেয়েছি।"
কে কাজ করছেন

ফুল স্ট্যাক ডেভেলপার · দেশীকোডার
১১+ বছর ধরে Laravel, Vue ও Nuxt-এ ওয়েবসাইট ও সফটওয়্যার বানাই ও ঠিক করি। মানুষ মানুষকে বিশ্বাস করে, লোগোকে নয়। তাই সরাসরি আমার সাথেই কথা হবে।
প্রশ্ন ও উত্তর
আপনার নিজের পাসওয়ার্ড লাগবে না। আপনি আমার জন্য আলাদা অ্যাডমিন অ্যাকাউন্ট (WordPress user, হোস্টিং sub-user বা Shopify collaborator) বানিয়ে দেবেন, কাজ শেষে সেটা মুছে দিতে পারবেন। কাজ শুরুর আগে ফাইল ও ডাটাবেসের পূর্ণ ব্যাকআপ নিই।
ফ্রি চেকের লিখিত রিপোর্টে স্কোপ, দাম ও সময় থাকে; আপনি অনুমোদন দিলে তবেই কাজ শুরু হয়। কাজ শুরুর আগে বাতিল করলে অগ্রিম ফেরতযোগ্য (ব্যাংক চার্জ বাদে); কাজ শুরু হলে কাজের অনুপাতে সমন্বয় হয়, বিস্তারিত রিফান্ড নীতিতে। সমস্যা সমাধানের ফলাফলের নিশ্চয়তা আমরা দিই না: কিছু সমস্যা হোস্টিং, প্লাগইন বা পেমেন্ট/কুরিয়ারের নিজস্ব সার্ভারে থাকে, রিপোর্টে তা আগেই জানানো হয়। ফিক্সের পর একই সমস্যার জন্য ৭ দিন ফ্রি সাপোর্ট থাকে (নতুন সমস্যা বা নতুন ফিচার নয়)।
১৫–২০ মিনিট সাইট দেখে সমস্যার কারণ ও খরচ জানাই। কোড বা সার্ভারে ঢুকে দেখতে হলে সেটা পেইড কাজের অংশ, আর সেটা আগেই বলে দিই।
সাইট বন্ধ হয়ে গেলে অফিস সময়ে (রবি–বৃহস্পতি, সকাল ৯টা–সন্ধ্যা ৬টা) দ্রুত দেখি। মান্থলি কেয়ারের গ্রোথ প্ল্যানে জরুরি ডাউনটাইমে রাত ১১টা পর্যন্ত, ডেডিকেটেডে যেকোনো সময়, বিস্তারিত মান্থলি কেয়ার পেজে।
Laravel, Vue.js, Nuxt, Node.js, React, Next.js ও Python (Django) কাস্টম অ্যাপ্লিকেশনের পাশাপাশি WordPress / WooCommerce ও Shopify সাইটের পেমেন্ট গেটওয়ে, কুরিয়ার API, স্পিড অপ্টিমাইজেশন, CAPI ট্র্যাকিং ও ম্যালওয়্যার ক্লিনআপ করি। যে সাইটে পারবো না, সেটা ফ্রি চেকেই জানিয়ে দিই।